কামারুজ্জামানের পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের তার সঙ্গে দেখা করেছেন। সোমবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে তারা দেখা করতে আসেন।
কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগে ফাঁসির আদেশ বহাল রাখার পর এ উদ্যোগ নিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
কামারুজ্জামানের পরিবার সূত্রে জানা গেছে, বেলা ৩টার কিছু আগে তাদের কাছে কারা কর্তৃপক্ষের চিঠি পৌঁছায়। চিঠিতে বিকেল ৫টার মধ্যে দেখা করার নির্দেশনা দেয়া হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: