রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের জন্য কয়েকঘণ্টা সময় পাবেন কামারুজ্জামান— যতো দ্রুত সম্ভব রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে রায় বিষয়ক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহালের রায়ে সরকার সন্তুষ্ট।
সোমবার সকালে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তাকে দেয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে বহাল রয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউয়ের এ রায় ঘোষণা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: