একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় সত্য প্রতিষ্ঠিত ও সত্যের বিজয় হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
সোমবার সকালে রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘সত্যের পক্ষে যারা লড়াই করেছে আজকে তাদের পক্ষের বিজয়। এ রায় ১৬ কোটি মানুষের প্রাণের রায়।’
তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। যদি কোনো কারণে তিনি সিদ্ধান্ত নেন যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না, তাহেল আমি মনে করি, সংবিধান অনুযায়ী তখন রায় কার্যকর করতে আর কোনো বাধা থাকবে না।’
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: