আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় রোববার রাত থেকে ঢাকায় ১০ প্লাটুন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১২৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও মহাসড়কগুলোতে নাশকতা এড়াতে ১১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরো বলেন, সারাদেশে আরো ৭০ প্লাটুন বিজিবি স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: