ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাজধানীর বনানীর কবরস্থানে কোকোর মরদেহ দাফনের পর প্রথমবারের মতো জিয়ারত করেন তিনি।
এ সময় সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা ছাড়াও কোরআন তেলাওয়াত করেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মুঈন খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। ২৭ জানুয়ারি দুপুরে তার মরদেহ দেশে আনার পর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে বনানীর কবরস্থানে তাকে দাফন করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: