জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে। ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যায়ে প্রকল্প ৩টি বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়।
প্রকল্প ৩টি হলো: ১. ৪৪১ কোটি টাকা ব্যয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক ও মহাসড়ক বিভাগের বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন লালবাগ- ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প,
২. ৭২ কোটি টাকা ব্যায়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ঢাকা-বরিশাল অভ্যন্তরীণ নৌরুটে চলাচলের জন্য দুইটি নতুন জাহাজ ক্রয় প্রকল্প,
৩. ১২৩ কোটি টাকা ব্যয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাতমিক অবকাঠামো নির্মাণ প্রকল্প।
প্রকল্প তিনটি বাস্তবায়নে অনুমোদিত ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকার মধ্যে সরকারের নিজস্ব তদহবিল থেকে ৬২২ কোটি ৫১ লাখ টাকা অর্থায়ন করা হবে। বাকি ১৪ কোটি ৪৫ লাখ টাকা সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে দেয়া হবে।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল প্রকল্প ৩টি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।