নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সন্ধানে সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবারও স্মারকলিপি দিয়েছে স্ত্রী হাসিনা আহমেদ। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি দেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসিনা আহমেদ বলেন, সন্তান ও আত্মীয়-স্বজনের কথা বিবেচনা করে তার স্বামীকে জনসম্মুখে আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।
প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেই তার স্বামীকে ফিরে পাবেন বলে জানান হাসিনা আহমেদ।
এর আগে একই দাবিতে ১৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেন সালাহউদ্দিনের স্ত্রী।
উল্লেখ্য, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদকে ১০ মার্চ রাতে উত্তরার নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।