জাতীয়

প্রকল্প পরিচালককে ১৫ দিনের সময় দিলেন সড়কমন্ত্রী

 সড়কমন্ত্রী
সড়কমন্ত্রী

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণেই মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের নির্মাণ কাজে ধীরগতি দেখা দিয়েছে— মন্তব্য করে এ এলাকা যান চলাচলের অনুপযোগী বলে জানালেন সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক মেরামতের জন্য প্রকল্প পরিচালককে ১৫ দিন সময় বেঁধে দেন তিনি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন মন্ত্রী।

ফ্লাইওভার নির্মাণকে কেন্দ্র করে মগবাজার-মালিবাগ, সাতরাস্তা এলাকায় চরম জনদুর্ভোগে সৃষ্টি হয়েছে— উল্লেখ করে সড়কমন্ত্রী এ পরিস্থিতির জন্য প্রকল্প পরিচালকের কাছে কৈয়ফেয়ত চান।

বর্ষা মৌসুম শুরুর আগেই এ এলাকার সড়ক দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগি করতে নির্দেশ দেন এবং একই সঙ্গে ওয়াসা, ডেসা, সিটি করপোরেশনকে তাদের লাইন স্থাপনের কাজ দ্রুত শেষ করতেও তাগিদ দেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ