জাতীয়

সন্ত্রাসবাদ বন্ধে বিশ্ব নেতারা একমত: ফজলে রাব্বী

ফজলে রাব্বী
ফজলে রাব্বী

ইসলামের নামে সন্ত্রাসবাদ বন্ধে বিশ্ব নেতারা একমত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া। বুধবার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন-আইপিইউ এর ১৩২তম সম্মেলন শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফজলে রাব্বী বলেন, এ সম্মেলনে বাংলাদেশের আর্থসামজিক বিষয়, সহস্রাবদ্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও টেকসই উন্নয়ন অর্জনের কথা তুলে ধরা হয়। এছাড়া সম্মেলনে ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

এসময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে তিস্তাচুক্তিসহ আরো বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয় বলেও জানান।

গত ২৮ মার্চ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১৫ সদস্যর একটি প্রতিনিধি দল যোগ দেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ