আদালতের আদেশ মেনেই কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার বিকেলে রায় কার্যকরের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘রায়ে যেভাবে নির্দেশ আছে সেভাবেই আমরা বাকি কাজটা করবো। দেশের মানুষ যাতে নিরাপদে থাকে, কোনো ক্ষয়ক্ষতি না হয় তাদের সম্পদের সেদিকে অবশ্যেই নজর রাখা হবে এবং নাশকতা না ঘটাতে পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের ফাঁসিকে কেন্দ্র করে সারাদেশে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রাজধানী ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলাগুলোতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও উল্লেখ জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: