জাতীয়

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান রাষ্ট্রপতির

আবদুল হামিদ
আবদুল হামিদ

জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গণমাধ্যমকে সংবাদ ও মতামত পরিবেশনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিক প্রয়াত বজলুর রহমান পদক প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।

বর্তমানে দেশে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা বিরাজ করছে—এ কথা উল্লেখ করে বজলুর রহমান স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

দেশের কল্যাণে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান ও অর্থবহ করতে হবে আর এক্ষেত্রে গণমাধ্যমকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

এবার দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাজীব নূর ও যমুনা টেলিভিশনের অনুসন্ধান বিষয়ক সম্পাদক মিজান মালিককে বজলুর রহমান স্মৃতিপদকে ভূষিত করা হয়েছে। তাদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন রাষ্ট্রপতি।

প্রয়াত সাংবাদিক বজলুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৮ সাল থেকে তার পরিবারের উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য স্মৃতিপদক প্রদান করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ