পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যা ৬টার মধ্যেই বর্ষবরণের সব অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী প্রধানদের নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, যুদ্ধাপরাধীর ফাঁসিকে কেন্দ্র করে নাশকতার আশংকা থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয়। দেশের জেলা-উপজেলা গুলোতেও এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে।
এছাড়াও বর্ষবরণকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও রাজধানীসহ সারাদেশেই আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: