একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার কামারুজ্জামানের সিদ্ধান্ত জানতে কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করবেন জেলা ম্যাজিস্ট্রেট বলে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সিদ্ধান্ত কামারুজ্জামানকে আজই (বৃহস্পতিবার) জানাতে হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ‘কামারুজ্জমানের কথার জন্য অপেক্ষা করছি। তিনি ক্ষমাভিক্ষা না চাইলে আইন অনুযায়ী কাজ করব। আজ আবারও তাকে (কামারুজ্জমান) জিজ্ঞাসা করা হবে। ক্ষমাভিক্ষা না চাইলে জেল কোড অনুযায়ী আমরা কাজ হবে।’
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: