জাতীয়

বিদ্যুৎ সুবিধা শতভাগে উন্নীত করা হবে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশের ৭০% মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে— তা শতভাগে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

গ্রামীন অর্থনীতিকে শক্তিশালী করতে গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন শেখ হাসিনা।

তিনি বলেন, মানুষের জীবনমানের উন্নতির জন্য জ্বালানি শক্তির বিকল্প নেই। দেশে এখন ৭০% মানুষ বিদ্যুত পাচ্ছে। শিগগিরই শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে।

এ জন্য সৌর বিদ্যুত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।

গ্রামে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

এ সময় বাংলাদেশের অর্জিত বিশাল সমুদ্র এলাকায় অনুসন্ধান কার্যক্রম জোরালো করা হবে বলেও জানান শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারির পর বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের মেয়াদে এ নিয়ে দ্বিতীয়বারের মতো নিজ মন্ত্রণালয়ে যান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ