বাংলাদেশ সফরের জন্য সুবিধাজনক সময় বের করার চেষ্টা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক অঙ্গনের সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
পঙ্কজ শরণ বলেন, নরেদ্র মোদি বাংলাদেশ সফরের আমন্ত্রণগ্রহণ করেছেন। দ্রুততম সময়ের মধ্যেই তিনি বাংলাদেশে আসতে আগ্রহী।
মতবিনিময় সভায় সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।
তিনি আরো বলেন, সুনির্দিষ্ট নীতিমালার উপর ভিত্তি করে বাংলাদেশ-ভারতের একটি ঐক্যমতে পৌছানোর উপর তিস্তা চুক্তির ভবিষ্যত নির্ভর করছে।
সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে ভারত সরকার আন্তরিক ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন এ হাইকমিশনার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: