জাতীয়

কামারুজ্জামানের সঙ্গে দেখা করলেন দুই ম্যাজিস্ট্রেট

কামারুজ্জামান
কামারুজ্জামান

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না সে সিদ্ধান্ত জানতে শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন দুই ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে কামারুজ্জামানের সিদ্ধান্ত জানতে তার সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দেখা করবেন বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গতকাল কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের আদেশের কপি কারাগারে পৌঁছায়। বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থেকে এ রায়ে কপি পাঠানো হয়।

এর আগে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের আদেশে প্রধান বিচারপতিসহ চার বিচারপতি সই করেন। পরে স্বাক্ষরিত কপি প্রথমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। সেখান থেকে কপিটি বিকেল পৌনে ৫টার দিকে পাঠানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের রায়ের আদেশে প্রধান বিচারপতিসহ চার বিচারপতি সই করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ