জাতীয়

মানুষ পুড়িয়ে মারার ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো নীরব কেন?

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

যেসব মানবাধিকার সংগঠন নানা কথা বলে অথচ বিএনপি-জামাত ৩ মাসে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় তারা কেন চুপ ছিল—সেই নীরবতা কি মানবাধিকার লঙ্ঘন নয়? এ প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় শেখ হাসিনা বলেন, যারা এভাবে মানুষ পুড়িয়ে মারার হুকুম দেয় অর্থের যোগান দেয় এবং ঘটনা ঘটায় তাদের বিচার হবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, এরপরও কীভাবে বিবেকবান মানুষেরা বিএনপি-জামাতকে সর্মথন দেয়, তাদেরকে ভোট দিতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া ভুল ছিল। তবে এবার কাউকে ছাড় দেয়া হবে না।

যারা নাশকতা করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ার করে দেন প্রধামন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ