একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য স্বাধীনতার ৪৩ বছরেও জামাত অনুতপ্ত হয়নি বা ক্ষমা চায়নি—তারা এখন ক্ষমা চাইবে তা বাতুলতা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চলমান রাজনীতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামারুজ্জামানের ফাঁসির রায় এখনো কার্যকর না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে সুরঞ্জিত বলেন, ফাঁসিতে বিলম্ব অপরাধীকে বাঁচিয়ে রাখারই একটি উপায়।
আসন্ন সিটি নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনীর কাজ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা, ভোটকেন্দ্র পাহারা দেয়া নয়। এটি সংবিধানের কোথাও লেখা নেই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: