প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। শনিবার সকাল ১১টায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতার কথা স্মরণ করে দেশকে আরো সামনে এগিয়ে নিতে সব ধরণের সহযোগিতা বাড়াতে জাপানের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
এ সময় জাপানের রাষ্ট্রদূতকে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়াও দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: