জাতীয়

খালেদার রাজনীতি করার কোনো অধিকার নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি করার কোনো অধিকার নেই, হরতাল- অবরোধের নামে পুড়িয়ে মানুষ হত্যার জবাব তাকে দিতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে মাওনা ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয় বহু প্রতিক্ষীত এ ফ্লাইওভার। নির্মাণ কাজ দ্রুত শেষ হওয়ায় নির্ধারিত সময়ের ৩ মাস আগেই চালু হলো গাজীপুরের শ্রীপুরে মাওনা ফ্লাইওভার। ৪৫০ মিটার দীর্ঘ ও ১৯ মিটার প্রস্থের চার লেন বিশিষ্ট এ উড়ালসেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালের ২৬ অক্টোবর। ব্যয় হয়েছে ৭০ কোটি ২২ লাখ টাকা। আর এটি বাস্তবায়ন করে সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং মাওনা এলাকায় যানজট নিরসনে এই উড়াল সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন

হরতাল-অবরোধের নামে মানুষ হত্যার অভিযোগ তুলে বিএনপি নেত্রী খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এরজন্য জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হবে।

দেশের উন্নয়নের অগ্রযাত্রা বিএনপি নেত্রী ঠেকিয়ে রাখতে পারবেন না বলেও হুঁশিয়ার করে তিনি খালেদা জিয়াকে যারা রাজনীতিতে সহায়তা করছেন তাদেরও সমালোচনা করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ