কারা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কামরুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেছেন তার পরিবারের সদস্যরা।
শনিবার বিকেল ৪টার একটু পর দুইটি গাড়িতে পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কারাগারে আসে। প্রায় এক ঘণ্টা সাক্ষাত শেষে সাড়ে ৫টার দিকে বের হয়ে ফিরে যান তারা।
কামারুজ্জামানের সঙ্গে কি কথা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তার বড় ছেলে হাসান ইকবাল বলেন, তার বাবা আল্লাহ ছাড়া কারো কাছে প্রাণভিক্ষা চাইবেন না।
গতকাল কারাগারে প্রবেশ করা জেলা ম্যাজিস্ট্রেট কামারুজ্জামানের সঙ্গে দেখা করেননি বলে জানিয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে ভুল তথ্য দিয়েছে।
মৃত্যুর পর তাকে তার দেশের বাড়ি শেরপুরে কবর দেয়ার কথা জানান কামারুজ্জামান বলে জানান তার ছেলে হাসান।
এর আগে ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর গত সোমবার কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করেছিল তার পরিবারের সদস্যরা।