জাতীয়

শাহজালালে আট কেজি স্বর্ণসহ আটক ৪

স্বর্ণ
স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার সাড়ে আট কেজি স্বর্ণসহ ৪ জনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আটককৃতরা হলেন: মাইন উদ্দিন, তার স্ত্রী আবিদা সুলতানা এবং তাদের সন্তান মোজাক্কির মইন ও পলি রানী।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালক ড. মইনুল খান বলেন, সকাল ৭টায় কুয়ালালামপুর থেকে আসা একটি বিমানে (বিজি০৮৭) একই পরিবারের ৩ জন আসেন। পরে তাদের শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার ও গহনা পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৯৭৫ গ্রাম এবং মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

অপরদিকে একই ফ্লাইট থেকে পলি রানী নামে অপর এক নারীকে ৪ কেজি ৪৬০ গ্রাম স্বর্ণসহ আটক করছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমসের সহকারী কমিশনার রিয়াদুর ইসলাম (এসি) বলেন, একটি হেয়ার ড্রায়ার মেশিনের ভেতরে অভিনব কৌশলে সাজিয়ে ৪ কেজি ৪৬০ গ্রাম স্বর্ণ নিয়ে আসে ওই নারী। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এসেছে ওই নারী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ