জাতীয়

তামাকের উপর শূল্ক বাড়ানোর আহ্বানও সাবের হোসেনের

সাবের হোসেন চৌধুরী
সাবের হোসেন চৌধুরী

দেশে তামাক পণ্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তামাক কোম্পানির প্রলুব্ধকরণ কার্যক্রম প্রতিরোধে তেমন কোনো আইন নেই। আর এ সুযোগেই তামাক কোম্পানিগুলো দেশজুড়ে ব্যবসা বাড়াতে নানা কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছে।

রোববার জাতীয় প্রেসক্লাবে "তামাক কোম্পানির মৃত্যুবিপণন কূটকৌশল ও আইন লঙ্ঘন, জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষক" এক সংলাপে এসব তথ্য উঠে এসেছে।

তামাক ব্যবহারের ফলে কাশি, যক্ষা, ক্যান্সার এমনকি শেষ পরিননতি মৃত্যু হতে পারে। এর ভয়াবহতার কথা বিবেচনা করে তামাক নিয়ন্ত্রণ আইন করা হলেও কেউ তা মানছে না। আইন অনুযায়ী জনবহুল স্থানে এবং গণপরিবহণসহ বেশ কিছু জায়গায় প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ। তামাক কিংবা সিগারেটের প্রচার প্রচারণাও নিষিদ্ধ। এরপরেও নানা কৌশলে চলছে প্রচারণা।

এ পরিস্থিতিতে তামাক কোম্পানিগুলোকে ভিন্ন চোখে দেখার আহ্বান জানান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

তামাকের উপর শূল্ক বাড়ানোর আহ্বানও জানান তিনি।

তামাকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে এর ক্ষতিকর দিকগুলো নিয়ে প্রচারণা ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ