জাতীয়

প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সমস্যা সমাধান প্রয়োজন

সেমিনার
সেমিনার

সন্দেহাতীতভাবেই প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সমস্যা সমাধান প্রয়োজন— তবে শুধু মুখের বুলি বা সেমিনার-সিম্পোজিয়ামে সমাধানের উপায়কে আবদ্ধ না রেখে সত্যিকারভাবে তা বাস্তবায়ন করতে হবে মন্তব্য করেছেন ৩ দেশের প্রতিনিধিরা।

ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ-ভারত-মিয়ানমার আন্তর্জাতিক সিম্পোজিয়ামের দ্বিতীয় ও শেষদিনে দেশগুলোর প্রতিনিধিরা এসব কথা বলেন।

এক্ষেত্রে দেশগুলোর সরকার বরাবর ব্যর্থ হলেও জনগণই সংকট থেকে উত্তরণে ভূমিকা রাখবে বলেও জানান তারা।

তিন দেশের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে দুদফা অধিবেশনে ঘুরে ফিরে আবারও সমস্যা সমাধানের বাধাগুলো নিয়ে আলোচনা করেন বক্তারা।

পারস্পরিক আস্থা, বিশ্বাস, নিরাপত্তার অভাব আর সন্দেহ থেকেই সংকট নিরসন হচ্ছে না বলে মন্তব্য তাদের ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কৃষ্ণাণ শ্রীনিবাসন।

তবে এসব নেতিবাচকতা দূর হচ্ছে—এমন জোরালো দাবি তার।

বক্তাদের অনেকেই সংকট নিয়ে আলোচনার চাইতে সমাধানের ওপর জোর দেন। তবে এ সংকট কেটে যাবে উল্লেখ করে সরকারগুলো না পারলেও জনগণ ঠিকই উপায় বাতলে সমাধান করবে বলে মন্তব্য করেন বাংলাদেশের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র।

সিম্পোজিয়ামের অধিকাংশ অংশগ্রহণকারীই ছিলেন শিক্ষার্থী। তাদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে এই আন্তর্জাতিক আয়োজন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ