জাতীয়

নতুন বছরে মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ হবে, আশা প্রধানমন্ত্রীর

গণভবনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

শেখ হাসিনা
শেখ হাসিনা

নতুন বছরে মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার যে রাজনৈতিক সংস্কৃতি বিএনপি নেত্রী চালু করেছেন তা দুঃখজনক—উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য।

নতুন বছর সবার জন্য শান্তি, কল্যাণ আর সমৃদ্ধি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্ষবরণ উৎসব বাঙালির চেতনাকে জাগ্রত করে।

এ সময় তিনি অভিযোগ করেন, ১৪০১ বঙ্গাব্দে বর্ষবরণ উদযাপনে বাধা দিয়েছিল সেদিনের বিএনপি সরকার।

গত ৫ জানুয়ারির পর থেকে বিএনপি আন্দোলনের মানুষ পুড়িয়ে মারার যে সংস্কৃতি চালু করেছে তা দুঃখজনক বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এমন রাজনীতি এদেশে আগে ছিল না।

স্বাধীনতাকে অর্থবহ করাই তার সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের যে অগ্রযাত্রা সূচিত হয়েছে সে যাত্রা অব্যাহত থাকবে।

শুভ নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখের সকালে গণভবনে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগে কেন্দ্রীয় নেতারা।

পরে দলের সহযোগী সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় অনেকের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জন্য শান্তি, কল্যাণ বয়ে আনবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ