আগুনে পুড়িয়ে মানুষ মারলে মানবাধিকার লঙ্ঘন হয় না— অথচ অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে মানবাধিকার লঙ্ঘন হয় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবনে বাংলা নববর্ষ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
এ সময় মানুষ পুড়িয়ে মারার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন শেখ হাসিনা।
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, পয়লা বৈশাখে যে বোমা হামলার ঘটনা ঘটেছিল। তাই এবার সতর্ক ছিল সবাই।
প্রধানমন্ত্রী আরো বলেন, শত বাধা আসলেও যুদ্ধাপরাধীদের বিচার কেউ বন্ধ করতে পারবে না।
যত চ্যালেঞ্জ আসুক, তা মোকাবেলা করে দেশ এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সহিংসতার বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: