রাজধানীর রামপুরায় ঝিলের ওপর গড়ে তোলা দ্বিতল টিনশেড ঘর দেবে নিহত ১২ জনের মৃতদেহ বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করেছেন ঢাকার জেলা প্রশাসক।
এরইমধ্যে দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
এ দুর্ঘটনা ও প্রাণহানিতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল বুধবার বিকালে রামপুরার হাজীপাড়া এলাকায় একটি দোতলা টিনশেড ঘর দেবে গিয়ে ১২ জন মারা যান। দোতলা টিনশেডটিতে মোট ২৮টি ঘরে লোকজন থাকত। এর মধ্যে নিচতলা ঝিলের কাদায় দেবে গেছে।
ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: