চলতি বছর প্রথম হজ ফ্লাইট শুরু হবে ১৬ আগস্ট আর ফিরতি ফ্লাইট ২৭ সেপ্টেম্বর বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করবেন।
গত ৫ মার্চ সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সম্পাদন করেন সরকার বলেও জানান তিনি।
মেনন আরো বলেন, গত বছরে বিভিন্ন হজ এজেন্সির অনিয়মের কারণে শুরুতে হজে যেতে না পারা ৪০০ জন হজযাত্রীকে সরকারিভাবে হজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। এজন্য সরকার সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সকে ৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: