বিএনপির সন্ত্রাসের জবাব ৩ সিটি নির্বাচনের ব্যালটে দেবে জনগণ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। শুক্রবার ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে শুক্রবার প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় নেতারা কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।
তোফায়েল অভিযোগ করেন, খালেদা জিয়া সরকারি সুবিধা নিয়ে ঢাকা সিটি করপোরেশনে নির্বাচনী প্রচারণা করছেন যা আচরণবিধি পরিপন্থি
পরে, নেতারা বনানী কবরস্থানে ১৫ আগস্ট শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলির সমাধিতে।