পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নারী নিপীরণের ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মুখপাত্র মনিরুল ইসলাম।
শনিবার ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ওই দিন কেউ যৌন হয়রানির শিকার হয়েছেন কি-না এবং হয়ে থাকলে যৌন নিপীরকদের খুঁজে বের করতে একটি ও পুলিশের অবস্থান নিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
বর্ষবরণের দিন যৌন হয়রানির বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানায় ডিএমপি।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের শাস্তির দাবিতে সকালে সিদ্ধেশ্বরী এলাকায় বিক্ষোভ মিছিল হয়। এ সময় সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের সিপিবি-বাসদ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুলাহ আল কাফী রতনও উপস্থিত ছিলেন।
পরে তার নেতৃত্বে ৭ সদস্যের একটি দল ডিএমপি কার্যালয়ে যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: