ঢাকার ধামরাই দুই বাস চাপায় একটি প্রাইভেটকারের ৭ যাত্রী মারা গেছেন। আহত হয়েছে আরো কয়েকজন।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে বারোবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, মহাসড়কের বারোবাড়ি এলাকায় ২টি বাসের মাঝখানে থাকা প্রাইভেটকার চাপা খায়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৪ যাত্রী মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরো ৩ জনের মৃত্যু হয়।
আহতদের সাভারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: