বিএনপি মানেই ধ্বংস—তাদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাকসাম-চিনকি আস্তানা ডাবল রেললাইন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নয়ন হয়—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনদুর্ভোগ সৃষ্টি করে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশ ও জাতির কল্যাণ করে, আর বিএনপি জনদুর্ভোগ সৃষ্টি করে। আমরা দেশের উন্নয়ন করি, তারা উন্নয়ন ব্যাহত করে। আমরা খাদ্য-বিদ্যুৎ উন্নয়ন বাড়াই, তারা তা কমিয়ে দেয়।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা দেশের উন্নয়ন চায় না। বিএনপি মানেই ধ্বংস, বিএনপি মানেই জাতির জন্য যন্ত্রণা।
রাস্তায় নামলে মানুষ পুড়িয়ে মারার জবাবদিহি খালেদা জিয়াকে করতে হবে বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: