জাতীয়

ঢাবিতে নারী লাঞ্ছনা: শাহবাগ থানার এসআই প্রত্যাহার

পহেলা বৈশাখে নারী লাঞ্ছনা
পহেলা বৈশাখে নারী লাঞ্ছনা

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছিত করার ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার সময় আশরাফুল ওই এলাকায় দায়িত্বরত ছিলেন।

রোববার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

সিরাজুল বলেন, ছাত্র ইউনিয়নের ছেলেরা জানিয়েছেন, তারা এক নারীদের লাঞ্ছিতকে ধরে আশরাফুলের কাছে সোপর্দ করেছেন। তবে আশরাফুল বলেছেন, এমন কাউকে তার কাছে দেয়া হয়নি।

তিনি আরো বলেন, আশরাফুলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, পহেলা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের গেটে লাঞ্ছিত হন কয়েকজন নারী। নিপীড়নকারীদের ঠেকাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি লিটন নন্দীর হাত ভেঙেছে।

অভিযোগ উঠেছে, পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে এই ঘটনা জানানো হলেও তারা যথা সময়ে ব্যবস্থা নেননি।

ঘটনার প্রতিবাদে পরের দিন বুধবার ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল ছাত্রজোট। এ সময় তারা অভিযোগ করেন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বহীনতার কারণেই যেকোনো উৎসবের দিনে এ ধরনের ঘটনা ঘটে।

তারা ক্লোজ সার্কিট ক্যামেরা দেখে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ