জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকাই নারীদের ওপর হামলার কারণ

ড. মিজান
ড. মিজান

সিসিটিভি ফুটেজে পহেলা বৈশাখে নারীদের লাঞ্ছনার দৃশ্য দেখা গেলেও, এখনো দোষীদের কাউকে সনাক্ত করতে না পারায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

সোমবার রাজধানীতে মানবাধিকার কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে তাদের বিচারের তাগিদ দেন তিনি।

মানবাধিকার কমিশনার বলেন, বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন হয়রানির ঘটনা কিছুতেই গ্রহণযোগ্য নয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরব ভূমিকার কারণেই বর্ষবরণ উৎসবে নারীদের ওপর হামলা হয়েছে— উত্ত্যক্তকারীদের ধরা সম্ভব হয়নি, এমন অভিযোগ করে ড. মিজান বলেন, পুরুষতান্ত্রিকতা ও নৈতিকতার অভাবে নারীদের ওপর নির্যাতন বেড়েই চলেছে।

ধর্মান্ধতা নারীদের হুমকির মুখে ফেলে দিচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন, ধর্মান্ধ গোষ্ঠীকে প্রতিরোধ করতে হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ