দেশের যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেসব এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে যৌথ অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে সুনামগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সে সময়ে বিএনপি-জামাত নাশকতা চালিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার চেষ্টা চালাচ্ছে।
নাশকতাকারীরা দেশের শান্তি ও উন্নয়ন চায় না—উল্লেখ করে তিনি বলেন, এদের দমনে সব ধরনের অভিযান অব্যাহত রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানুষের সব ধরনের সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার।
সরকারের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী।