সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নাটক করার চেষ্টা করছেন—এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মানুষকে যন্ত্রণা দিতেই খালেদা জিয়া মাঠে নেমেছেন।
খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় হামলার খবর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঠেকাতে না পেরে হঠাৎ প্রচারণায় নেমে নাটক করছেন তিনি। খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীরা বিনা উস্কানিতেই গুলি চালিয়েছে।
নির্বাচনে জিততে পারবেন না এমন খবর তার কাছে আছে বলেই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছেন বিএনপি নেত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: