জাতীয়

ইন্দোনেশিয়ায় উদ্দেশে শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

এশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ইন্দোনেশিয়া উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আগামী ২১ থেকে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘এশিয়া -আফ্রিকা শীর্ষ সম্মেলন’।

সোমবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাস্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।

এ সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এশিয়া ও আফ্রিকার ২৮ জন রাষ্ট্র ও সরকার প্রধানসহ ৬৬টি দেশের প্রতিনিধিরা অংশ নেবে এ সম্মেলনে। ২২ এপ্রিল প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।

শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার গুরুত্ব তুলে ধরবেন তিনি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়টি গুরুত্বপাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য।

সম্মেলনে যোগ দেয়ার পাশাপাশি চীন, জাপান, ইন্দোনেশিয়াসহ বেশ কটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, ইয়েমেন থেকে মঙ্গলবার রাতে ১৩৭ জন বাংলাদেশি ফেরত আসার কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ