হজ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার কারণে এবার ২৫ হাজার মুসল্লি হজে যেতে পারছেন না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
বাদ পড়া যাত্রীদের ধৈর্য্য ধরে আগামী বছরের জন্য অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী।
সরকারি-বেসরকারি হিসেবে এবার ১ লাখ ১ হাজার ৭শ ৫৮ জন যাত্রী হজে যেতে পারবেন— উল্লেখ করে মন্ত্রী বলেন, সৌদি সরকারের দেয়া কোটা অনুযায়ি এরইমধ্যে তা পূরণ হয়েছে।
তবে সরকারি-বেসরকারি এজেন্সির আশ্বাসে এর বাইরেও নিবন্ধন ছাড়া ২৫ হাজার যাত্রী অগ্রিম টাকা জমা দেয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। এসব যাত্রী এবার আর নতুন করে নিবন্ধন করে যেতে পারবেনা বলে মতিউর রহমান।
২০১৬ সালে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে হজে পাঠাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: