জাতীয়

ব্যাংক ডাকাতি: তদন্ত দল পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংক ডাকাতি
ব্যাংক ডাকাতি

আশুলিয়ায় কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতির ঘটনা তদন্ত করতে ৩ সদস্যের তদন্ত দল ঘটনাস্থলে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর এস কে সুর এ কথা বলেন।

ডেপুটি গভর্নর বলেন, এ ঘটনায় অভিযুক্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশের আইজিকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কমার্স ব্যাংকের ওই শাখায় ডাকাতির ঘটনাকে রোমহর্ষক বলে অভিহিত করে এস কে সুর বলেন, পর্যাপ্ত নিরাপত্তা থাকলেও এমন ঘটনা এড়ানো যেত না। এসময় ব্যাংকে ভল্টের নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংকের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

তিনি আরো বলেন, ভল্টের প্রযুক্তিগত ও কাঠামোগত- এ দুই ধরনের নিরাপত্তা জোরদারে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে। তবে নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডেপুটি গর্ভণর জানান, বিষয়টি নিয়ে ব্যাংকার্স মিটিংয়ে আলোচনা পর সিদ্ধান্ত জানানো হবে। মঙ্গলবারের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ