নির্দিষ্ট সময়ের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্প সাভারে স্থানান্তর করা না হলে শিল্প মালিকদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাধ্য করা হবে বলে জানালেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার সাভারের হেমায়েতপুরের হরিণধরায় চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় শিল্প মালিকদের কাজের ধীরগতি দেখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, শুধু প্রকল্পে বরাদ্দ নেয়া জমির সীমানা প্রাচীর তৈরি করলেই হবে না, দ্রুত স্থানান্তরের কাজও করতে হবে।
যদি স্থানান্তর না করা হয় তাহলে যে কোনো সময় বরাদ্দ বাতিলসহ সীমানা প্রাচীর ভেঙে দেয়া হবে বলেও চামড়া শিল্প মালিকদের সতর্ক করেন আমু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: