জাতীয়

মন্ত্রণালয়-আদালতের সমন্বয়ই মামলাজট: প্রধান বিচাপতি

সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

মামলাজটের জন্য মূলত আমলাতান্ত্রিক জটিলতা ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আদালতের সুষ্ঠু সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন বিষয়ক মাসিক পত্রিকা লিগ্যাল এইড আয়োজিত ন্যায্য বিচারপ্রাপ্তি নিয়ে সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারে দীর্ঘসূত্রতার সঙ্গে আইনজীবীদের আলস্য, অবহেলা ও সময় মেনে না চলার প্রবণতাও জড়িত।

বিশেষ আইনের মামলা নিষ্পত্তির জন্য পর্যাপ্ত আদালত ও বিচারক অভাবকেও মামলাজট ও বিচারে দীর্ঘসূত্রতার জন্য সমানভাবে দায়ী করেন তিনি।

বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা আলোচনায় অংশ নিয়ে সংবিধান সাপেক্ষে সবার সমান আইনি অধিকারের পক্ষে কথা বলেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে উপস্থাপন করা হয় মামলাজট ও বিচারে দীর্ঘসূত্রতার সংক্ষিপ্ত পরিসংখ্যান।

১. নিম্ন আদালতে বিচারকদের অনুমোদিত মোট ১৬৫৫টি পদের জায়গায় খালি আছে ৪৫৭টি পদ।

২. ৪২টি ভূমিজরিপ ট্রাইব্যুনাল তৈরি হলেও এর বিপরীতে মাত্র ১৩টি বিচারকের পদ সৃষ্টি করা হয়েছে। এসব ট্রাইব্যুনালে ১ লাখ ৮০ হাজার ৪১টি মামলা বিচারাধীন।

৩. অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনে ৬১টি জেলায় ১ লাখ ১৯ হাজার ৪২৯টি মামলা বিচারাধীন রয়েছে।

এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মহলসহ নাগরিক সমাজ ও গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান জানান প্রধান বিচারপতি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ