আন্দোলনের নামে পুড়িয়ে মানুষ হত্যার পর বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভোট চাওয়ার এখন আর কোনো অধিকার নেই বলে মনে করেন অগ্নিদগ্ধদের স্বজনরা।
শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তারা বিএনপি নেত্রীর কঠোর সমালোচনা করেন।
এ সময় ব্যালটের মাধ্যমে বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াওয়ের জবাব দেয়ার আহ্বান জানান তারানা হালিম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা গোলাম কুদ্দুস।
এবার বছরের শুরুতেই আন্দোলনের নামে দেশের বিভিন্ন জায়গায় চলে বিএনপি-জামাত জ্বালাও পোড়াও। পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে সাধারণ মানুষ ও যানবাহন। বার্ন ইউনিটে ছিল অগ্নিদগ্ধদের আর্তনাদ। নিহত হয়েছেন শতাধিক মানুষ।
এর প্রতিবাদে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে মানবন্ধন করেন অগ্নিদগ্ধদের স্বজনরা। এ সময় অবরোধকারীদের পেট্রোল বোমার আগুনে নিহত কলেজ ছাত্র অভির মা বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করেন।
নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে সংহতি প্রকাশ মানবন্ধনে অংশ নিয়ে বিএনপি নেত্রীর সমালোচনা করেন বিশষ্টজনেরাও।
তারানা হালিম ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা গোলাম কুদ্দুস ব্যালটের মাধ্যমে হত্যার জবাব দেয়ার আহ্বানে জানান।