জাতীয়

বিএনপি-জামাত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

সহিংসতার মাধ্যমে বিএনপি-জামাত শিক্ষার্থীদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্নাতক ও সমপর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধ দিয়ে বিএনপি-জামাত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে। আর এ ধরনের ধ্বংসাত্মক রাজনীতি কারো কাছে গ্রহণযোগ্য নয়।

কারিগরি শিক্ষা প্রসারে দেশের প্রতিটি উপজেলা ও বিভাগীয় শহরে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথা জানান তিনি।

এছাড়া শিক্ষার্থীদের সহায়তায় দেশের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ আগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এ বছর এক লাখ ৭৪ হাজার ৬৬ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়েছে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৯৮ কোটি ৩ লাখ টাকা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাসহ সকল কাজে পারদর্শী হওয়ার তাগিদ দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ