ঢাকা ও চট্টগ্রামের ৩ সিটি নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে পাঁচ হাজার র্যাব সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ।
রোববার সকালে রাজধানীর উত্তরা র্যাব সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বেনজির আহমে বলেন, ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে থাকবে বাড়তি নিরাপত্তা। এছাড়া নির্বাচনের দিন র্যাব সদরদপ্তর থেকে ভোটকেন্দ্রগুলো মনিটর করা হবে।
১৩৪টি মোটর সাইকেলে করে মাঠে থাকবে বলেও জানান র্যাব মহাপরিচালক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: