জাতীয়

ত্রাণ সহায়তা দিতে নেপালে বাংলাদেশের প্রতিনিধি দল

বাংলাদেশের প্রতিনিধি দল
বাংলাদেশের প্রতিনিধি দল

ভূমিকম্প বিধ্বস্ত নেপালে চিকিৎসা ও মানবিক সহায়তা দিতে ত্রাণ সামগ্রী নিয়ে কাঠমান্ডু পৌঁছেছে বাংলাদেশের ৩৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার বিকেলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা দল নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহণ বিমান সি-১৩০ নেপালের কাঠমান্ডুতে গিয়ে পৌঁছায়।

প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সেনাবাহিনীর ৬টি চিকিৎসা দল এবং বিমান বাহিনীর ক্রুসহ ৩৪ জন রয়েছেন। ঔষধ, তাবু, শুকনা খাবার, পানি ও কম্বলসহ প্রায় ১০ টন ত্রান সামগ্রী পাঠানো হয়েছে।

চিকিৎসক দলগুলো নেপালে অবস্থান করে ভূমিকম্প বিধ্বস্ত মানুষকে চিকিৎসা সেবা দিবে। এছাড়া প্রতিনিধি দলের বাকি সদস্যরা দেশে ফিরে আসবেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ