জাতীয়

বিধি-নিষেধ মেনে জনগণকে চলাচলের আহ্বান

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম

সিটি নির্বাচন উপলক্ষে মহানগরীতে যান চলাচলে নির্বাচন কমিশনের বিধি-নিষেধ মেনে চলাচল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মনিরুল ইসলাম।

সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, নির্বাচন নিয়ে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ হাজার সদস্য ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।

এদিকে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নিবিঘ্নে ভোট অনুষ্ঠানে ইতোমধ্যে নির্ধারিত স্থানে পৌছে গেছে নির্বাচন সামগ্রী। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ৩ সিটিতে মোতায়েন করা হয়েছে ১০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সিটি নির্বাচনে ২৭ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য মহানগরী এলাকায় সবধরণের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার।

তবে নির্বাচনের দিন সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরযান চলাচল নিষিদ্ধ করার কথা জানান কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।

এতে যান চলাচলে নিষেদ্ধাজ্ঞা নিয়ে তৈরি সমস্যার সমাধান টানেন ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ