সিটি নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।
মঙ্গলবার বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করে এ কথা বলেন তিনি।
রবার্ট গিবসন বলেন, বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি, এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। নির্বাচন সুষ্ঠু হয়েছে।
এদিকে, একই কেন্দ্র পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেন, ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে।
তবে পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেয়ার মতো কয়েকটি অভিযোগ পেয়েছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: