জাতীয়

কারচুপি হলে বিএনপি এতো ভোট পায় কিভাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

সিটি নির্বাচনে কারচুপি হলে বিএনপি সমর্থিত প্রার্থীরা এত ভোট পেত না— উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারচুপি হলে তিন ঘণ্টায় এত ভোট পাওয়ার কথা নয়।

বুধবার নিজ কার্যালয়ে বিএনপি-জামাতের গত তিন মাসের অবরোধ সহিসংতায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দিয়ে তিনি এ কথা বলেন।

এরই ধারবাহিকতায় সকালে নিহতদের স্বজন, আহত ও ক্ষতিগ্রস্ত বাস মালিকদের হাতে তৃতীয় দফায় ১০ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা অভিযোগ করেন, খুন-খারাবি করে নির্বাচন বয়কট করাই ছিল বিএনপির উদ্দেশ্য।

নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে— মন্তব্য করে তিনি আরো বলেন, নির্বাচনে কারচুপি হলে বিএনপি সমর্থিত প্রার্থীরা এত ভোট পেলো কিভাবে?

শেখ হাসিনা আবারো প্রশ্ন করেন, এত সন্ত্রাস-নাশকতা আর মানুষ পুড়িয়ে মারার পরও বিএনপিকে মানুষ ভোট দেয় কিভাবে?

আজকে ঢাকা ও চট্টগ্রামের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দেশাবাসী আগামীতেও তাদের প্রত্যাখ্যান করবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ