জনগণ নীরব বিপ্লবের মাধ্যমে নাশকতাকারী বিএনপিকে বর্জন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিসিআইএম ইকোনমিক করিডর: হারমোনিয়াস সাউথ এশিয়া’ শীর্ষক আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।
সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিএনপির পূর্ব পরিকল্পিত ছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: