জাতীয়

নির্বাচনে মানুষের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে: শাজাহান খান

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান

ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রামের মানুষ ভোটের মাধ্যমে যে রায় দিয়েছে তা সন্ত্রাস, নাশকতা ও পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার বিরুদ্ধে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বুধবার চাঁদপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোট দিতে পারায় এ বিপুল বিজয় অর্জন সম্ভব হয়েছে। এ বিজয় গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলার সকল স্তরের শ্রেণি পেশার মানুষের। এ রায়ের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে।

তিনি আরো বলেন, জনগণের এ রায়ের প্রতি শ্রদ্ধা রেখে মেয়রগণ নিজ নিজ এলাকার জনগণের সমস্যা সমুহ দূর করে বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এবং তাদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।

এ সময় ঢাকা দক্ষিণ-উত্তর ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যাথাক্রমে সাঈদ খোকন, আনিসুল হক এবং আ জ ম নাছির উদ্দিন বিপুল ভোটে জয়লাভ করায় তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ